যুক্তরাষ্ট্রের উইচ্যাট নিষেধাজ্ঞায় বিপাকে কোটি ‘চীনা’
চীনে মার্কিন অ্যাপ ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং রাশিয়ান নির্মাতাদের তৈরি জার্মানি ভিত্তিক অ্যাপ টেলিগ্রাম নিষিদ্ধ। বিষয়টি মোটেই সাদরে নেয়নি চীনা শিক্ষার্থী ও প্রবাসীরা। তাই ডিজিটাল মাধ্যম ব্যবহারের অবাধ স্বাধীনতা ভোগ করতে এদের অনেকেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে।
চীনা মেসেজিং অ্যাপ ‘উইচ্যাট’ নিষিদ্ধ করায় তারাও এবার বিপাকে পড়ছেন। ইতোমধ্যেই বন্ধু ও পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হতে চলেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত চীনা বংশোদ্ভুতদের। জানাগেছে, অনেক প্রবাসী এরই মধ্যে বিকল্প পথ খুঁজছেন। চীনে এখনও রয়েছে এমন অ্যাপে অনেকে নিজেদের যোগাযোগ ব্যাকআপ রাখা শুরু করেছেন, এরকম অ্যাপের মধ্যে রয়েছে মাইক্রোসফটের স্কাইপ ও লিংকডইন। অন্যান্যরা ভিপিএন দিয়ে চীনের গ্রেট ফায়ারওয়ালের চোখে ফাঁকি দেওয়ার পরিকল্পনা করেছেন।
বিশ্লেষণী সংস্থা অ্যাপটোপিয়া’র তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে ৬০ লাখের চেয়েও অনেক বেশি মানুষের উপর অ্যাপটি বন্ধের প্রভাব পড়বে। শুধু যুক্তরাষ্ট্রেই প্রতিদিন গড়ে এক কোটি ৯০ লাখ ব্যবহারকারী উইচ্যাট ব্যবহার করেন।
টিংরু নান নামের ইউনিভার্সিটি অফ ডেলওয়ারের চীনা স্নাতক শিক্ষার্থী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, “তথ্যে অবাধ প্রবেশাধিকার পেতে তিনি যুক্তরাষ্ট্রে এসেছিলেন। কিন্তু এখন তার মনে হচ্ছে তিনি ট্রাম্পের শিকার হয়েছেন!।
তিনি বলেন, “আমি এখন সবসময়ই ভয়ে থাকি যে পরিবার ও বন্ধুদের সঙ্গে আমার যোগাযোগ থাকবে না।”